কোচবিহার: কোচবিহার জেলার বই মেলা শুরু হয়েছে আগামী ১৮ই ডিসেম্বর থেকে চলবে ২৪শে ডিসেম্বর পর্যন্ত, এই সপ্তাহ ব্যাপী বই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বই প্রেমীরা ভিড় জমিয়েছেন । ছোট থেকে বড় সকলে বই কিনতে এসেছেন । মাঠের মাঝে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের নিয়ে । আনন্দ পাবলিশার্স থেকে শুরু করে ছায়া প্রকাশনী প্রভৃতি বিভিন্ন বইয়ের স্টল বসেছে । প্রতি বছরই মেলায় বই প্রেমিদের সমাগম বাড়ে এবছরও তা ব্যতিক্রম হয়নি । কোচবিহার রাসমেলা ময়দানে এই বই মেলা আয়োজন করা হয়েছে ।
কোচবিহার জেলা বই মেলা পঞ্চম দিনে বই প্রেমীদের ভিড়..
Leave a comment
Leave a comment