গৌতম গম্ভীরের কোচিংয়ে টেস্টে ঘরের মাঠে দুবার হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় দলকে প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল এখন প্রশ্ন উঠছে। আদৌ কি টেস্টে ভারতীয় দলের কোচিংয়ে থাকবেন গৌতম গম্ভীর নাকি বোর্ড ভাবছে তার বিকল্প, শুধু আইপিএল দিয়ে নয়, রঞ্জি ট্রফি থেকেও প্লেয়ার নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন যথেষ্ট পরিমাণে একজন ভালো প্লেয়ার। কিন্তু তাকে দলে রাখলেও একবারও প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এদিকে তিনি ধারাবাহিকভাবে প্রথম শ্রেণী ক্রিকেটে ভালো প্রদর্শন করে গিয়েছেন রানও পেয়েছেন। বারবার গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রশ্ন উঠছে তিনি শুধুমাত্র নিজেদের পছন্দমত প্লেয়ার তুলছেন অন্যদিকে বঞ্চিত রয়েছে প্রথম শ্রেণীতে ভালো প্লেয়ার যারা ধারাবাহিকভাবে ভালো প্রদর্শন করছে। অন্যদিকে হর্ষিত রানাকে তিনটি ফরমেটে অভিষেক করিয়ে যথেষ্ট সমালোচনা মুখে পড়েছিলেন গৌতম গম্ভীর। এখনো অনেক প্লেয়ার রয়েছে যারা রাজ্যে ক্রিকেটে এবং প্রথম শ্রেণীতে ভালো প্রদর্শন করছে তারাও আশাবাদী একদিন তারাও ভারতীয় ক্রিকেটে খেলবে কিন্তু ভোট তাদের দিকে লক্ষ্য করছে না। এখন যেটা প্রশ্ন আদৌ কি টেস্টে কোচিং করাবেন গৌতম গম্ভীর আজ্ঞে হ্যাঁ কারণ ২০২৭ পর্যন্ত তার বোর্ডের সঙ্গে কোচিংয়ের চুক্তি রয়েছে, তিনি এখনই সরে যাচ্ছেন না কোচিংয়ের থেকে যদি কোন অঘটনা ঘটে তাহলে বোর্ড গৌতম এর সাথে কোচিংয়ে থাকবে। এটাই এখন যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
টেস্টে ভরাডুবির পর প্রধান কোচের দায়িত্ব থেকে কি সরে যাবেন গৌতম গম্ভীর??পড়ুন বিস্তারিত