
দিনহাটা সাহেবগঞ্জ রোড রেল গেটের সমস্যা নিত্যদিনের, রোজ যাতায়াত করতে সমস্যা হচ্ছে যাত্রীদের, দিনহাটা থেকে নিগমনগর সহ সাহেবগঞ্জ যাবার রাস্তা হলো এটা, বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু তাই নয় অ্যাম্বুলেন্স নিয়ে এসে ট্রেনের গেট পরে যাওয়ায় বেশ সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষ করে অফিস টাইমে বেশি ভিড় আরও সমস্যা সৃষ্টি করে। স্কুল কলেজ সকলের জন্যই সমস্যা, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন থেকে ফ্লাইওভার তৈরির দাবি জানানো হলেও সেটা বাস্তবায়িত হচ্ছে না। আগামী দিনে এই সমস্যা সমাধানের আসা থাকছে।