পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে দিনহাটা স্টেশন পাড়া হাই স্কুলের মাঠ

OnlineDesk

পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে দিনহাটা স্টেশন পাড়া হাই স্কুলের মাঠ আগে এই মাঠকে সকলে মুচির মাঠ নামে জানতো, এই মাঠে পাড়ার সকল বাচ্চা-কাচ্চারা এসে খেলাধুলা করত এবং হাই স্কুলের পক্ষ থেকে প্রত্যেক বছর এই মাঠে তাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়া বেশ কয়েক বছর এই মাঠে স্টেশন পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, কিন্তু করোনার পর এই মাঠে পূজো অনুষ্ঠিত হয় না বড় অনুষ্ঠান বলতে শুধুমাত্র এই মাঠে সাত দিনব্যাপী এক কীর্তনের আয়োজন করা হয়। তাছাড়া এই মাঠ সারা বছর ফাঁকা পড়ে থাকে এখন যেটা প্রশ্ন খেলাধুলা বলতে এই মাঠে এবং মাঠের যা অবস্থা তাতে খেলাধুলো করাটা খুব সুবিধাজনক নয়। এমনকি স্টেশন পাড়াতে এটি শুধুমাত্র মাঠ রয়েছে সেখানে বাচ্চারা ভালোভাবে খেলতে পারে। বর্তমানে এই মাঠ পরিতক্ত অবস্থায় থাকার জন্য সকলে নিজেদের ব্যক্তিগত কাজের জন্য এই মাঠ ব্যবহার করছে। খেলাধুলা বলতে এই মাঠে এখন কেউ সেভাবে খেলে না। এমনকি মাঠের যা অবস্থা তাতে খেলাধুলা করা সম্ভব হয়ে ওঠেনা কিন্তু একসময় এই মাঠ থেকেই প্রচুর পরিমাণে টুর্নামেন্ট হয়েছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি টুর্নামেন্ট হয়েছে বাইরে থেকে প্লেয়াররা এসে এই টুর্নামেন্ট গুলোতে খেলেছে। এমনিতে দিনহাটাতে মাঠের পরিমাণ খুবই কম সেখানে একটি মাঠকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে খেলার মত প্রযোজ্য করে তুলতে পারলে খুবই ভালো হতো। কারণ খেলোয়াড় সৃষ্টি করতে গেলে মাঠ সবার আগে প্রয়োজন। এই মাঠে প্রত্যেক বছর বৃষ্টির মৌসুম শুরু হলে জলে দুবার করে ডুবে যায় এমনকি মাঠ থেকে জল বের হয়ে যাওয়ার মতো কোনো সুব্যবস্থাও নেই যার জন্য আশেপাশে বাড়ির লোকেদের সমস্যা হয়। যদি এরকম মাঠ কে সকলে মিলে আরও সুন্দর করে তৈরি করতে পারে যাতে প্রত্যেক বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারে এবং বয়সজৈষ্ঠ যারা রয়েছে তারা এখানে এসে হাঁটাহাঁটি এবং মর্নিং এক্সারসাইজ করতে পারে তার জন্য যদি এই জায়গাটা উপযুক্ত করা যায় তাহলে খুবই ভালো হতো কারণ দিনহাটাতে মাঠের সমস্যা খুব বেশি। বিশেষ করে বর্ষাকালে যাতে মাঠের থেকে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় সেটাও নজরে রাখতে লাগবে স্থানীয় প্রশাসনকে।

Share This Article
Leave a comment