পশ্চিমবঙ্গে ইডি বনাম রাজ্যের সংঘাত তুঙ্গে পৌঁছেছে সেই বিষয়ে মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল তিনি নিজের সোশ্যাল মিডিয়া লিখেছেন “একমাত্র সুপ্রিম কোর্টই পারে ইডি-র রাশ টানতে।প্রতিটি বিরোধী রাজ্য এবং প্রতিটি উল্লেখযোগ্য বিরোধী নেতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।পশ্চিমবঙ্গে যা ঘটছে তা সত্যিই উদ্বেগজনক! তা-ও আবার আসন্ন নির্বাচনের ঠিক মাঝখানে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজ ইডি-র দয়ার ওপর টিকে আছে!”
মূলত কিছুদিন আগেই ইডি আইপ্যাক এর কর্ণধার এর বাড়িতে হানা দেয় একটি মামলার তদন্তে, সেই সময়ে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে দলের নথি হার্ডডিস্ক নিয়ে বেরিয়ে আসেন, তিনি অভিযোগ তোলেন বিজেপি বিরুদ্ধে যে ইডি দারা তারা তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীতালিকা সহ দলের নথিপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন।