বছর শেষ হলে এই রাজ্যে বিধানসভা নির্বাচনের ডামাডোল বেজে যাবে, SIR আবহেই শুরু হয়ে গিয়েছে ইভিএম মেশিনের পরীক্ষা, উত্তরের ৫টি জেলায় ইভিএম মেশিনের পরীক্ষা শেষ হয়েছে। একদিকে যেমন এস আই আর নিয়ে ব্যস্ত গোটা রাজ্য ঠিক অন্যদিকে নির্বাচন কমিশন এই রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে যথেষ্ট তৎপর রয়েছে তারা ইতিমধ্যেই ইভিএম মেশিন পরীক্ষা চালু করে দিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই নির্বাচন কমিশন তাদের সমস্ত রকম কাজ একবারে গুটিয়ে নিতে চাচ্ছে। আগামী মাসে প্রথম সপ্তাহে SIR জমা দেওয়ার আনুমানিক তারিখ ঘোষণা করা হয়েছে। তারপরে খসড়া তালিকা প্রকাশ করবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। গত ২০২১ এ এই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেসময় তৃনমূল কংগ্রেস রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। আগামী জানুয়ারিতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে সূত্র মারফত জানা গিয়েছে।
SIR আবহে ভোট নিয়ে প্রস্তুতি শুরু উত্তরবঙ্গে ৫ জেলায় শেষ ইভিএম পরীক্ষা, বিস্তারিত পড়ুন